শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া 

রিয়াদ হাসান: [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (২ এপ্রিল) ইফতারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

[৩] তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শারীরিক পরীক্ষা শেষে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।

[৪] এর আগে ৩০ মার্চ দিনগত রাত ২টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/একে

  • সর্বশেষ