শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০৯:০৬ রাত
আপডেট : ২২ মে, ২০২৩, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিআইপি সম্মাননা পদক গ্রহণ করলেন মাহবুব আলম

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশের  ক্ষুদ্র শিল্প উৎপাদন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সরকার কর্তৃক ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পদক গ্রহণ করেছেন এরফান এগ্রো ফুড লিমিটেডের পরিচালক, এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোঃ মাহবুব আলম।

সোমবার রাজধানীর একটি হোটেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘সিআইপি (শিল্প)-২০২১’ সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাহবুব আলমের হাতে সিআইপি সম্মাননা স্মারক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। 

উল্লেখ্য, এরফান এগ্রো ফুড লিমিটেডের পরিচালক, এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোঃ মাহবুব আলম মাত্র ৩৪ বছর বয়সে দক্ষতা, মেধা, যোগ্যতা দ্বারা বাংলাদেশের  ক্ষুদ্র শিল্প উৎপাদন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সরকার কর্তৃক ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) পদক পান। তার এই পদক পাওয়াই আগামী ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের ব্যবস্থায়ী ও সুধী সমাজের পক্ষ থেকে সিআইপি মোঃ মাহবুব আলমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়