শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ২০ টাকায় সংগ্রহ করুন আপনার জমির পূর্ণ ওয়ার্কিং খতিয়ান তথ্য!

আপনি কি জানতে চাচ্ছেন, আপনার বা অন্য কারো রেকর্ডিও খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? বর্তমানে ভূমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো—রেকর্ডটি কোন ভিত্তিতে তৈরি হয়েছে: দলিল মূলে, পূর্বের খতিয়ান মূলে, ওয়ারিশ সূত্রে, না কি দখল সূত্রে? এসব তথ্য জানার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করা।

ওয়ার্কিং খতিয়ানের মন্তব্য কলামে সাধারণত দলিল নম্বর, দলিল সম্পাদনের তারিখ, পূর্বের খতিয়ান নম্বর এবং ওয়ারিশ সূত্রে হলে ওয়ারিশান সনদের বিবরণ উল্লেখ থাকে। যদি দখল সূত্রে রেকর্ড তৈরি হয়ে থাকে, তাহলে সেটাও মন্তব্য কলামে পরিষ্কারভাবে লেখা থাকে।

এই ওয়ার্কিং খতিয়ান পেতে হলে আপনাকে আগে জানতে হবে সংশ্লিষ্ট রেকর্ডিও খতিয়ান নম্বর বা দাগ নম্বর। এরপর উপজেলা সেটেলমেন্ট অফিসে যেতে হবে এবং ২০ টাকা ফি দিয়ে একটি সন্ধানী ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপর অফিসের সংশ্লিষ্ট কর্মীরা ভলিউম বই থেকে খুঁজে আপনার ওয়ার্কিং খতিয়ান হাতে লিখে বা প্রিন্ট করে সরবরাহ করবেন।

তবে যদি উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে ওয়ার্কিং খতিয়ান না পাওয়া যায়, তাহলে আপনাকে জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে সাধারণত সব ধরনের ওয়ার্কিং খতিয়ান সংরক্ষিত থাকে। উৎস: জনকণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়