শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৪ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রয়োজন অনুসারে এ দেশের সিলেবাস হবে, বিদেশের নিরিখে নয়

শিশির ভট্টাচার্য্য

শিশির ভট্টাচার্য্য: নবম-দশম শ্রেণীর সিলেবাস : বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ, বাংলা ভাষার ব্যাকরণ, ইংলিশ ফর টুডে, গণিত, ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়,বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যাবসায় উদ্যোগ,ক্যারিয়ার এডুকেশন চারু ও কারুকলা,  শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, সঙ্গীত, সচিত্র আরবি পাঠ, সংস্কৃত, পালি, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা ধর্ম-অর্থ-কাম-মোক্ষ এই চতুবর্গের কোন বিষয়টা বাদ গেছে বলুন তো? 

আমার মতে, পরিমাণে এবং বৈচিত্রে এর চেয়ে বেশি এ যাবৎ বাংলাদেশের কোনো প্রজন্ম পড়েনি। মাধ্যমিক পর্যায়ে এর চেয়ে বেশি পড়তে-পড়াতে ইউরোপ-আমেরিকা-এশিয়া তিন মহাদেশের কোথাও দেখিনি। আর কী পড়ার, পড়ানোর থাকতে পারে, আমি অন্তত জানি না। যদি আপনার জানা থাকে, তবে সেটা বলুন। বাংলাদেশের প্রয়োজন অনুসারে এদেশের সিলেবাস হবে, বিদেশের নিরিখে নয়। এটুকু পড়ার পর শিক্ষার্থী বুদ্ধিমান হলে বাকিটুকু নিজেই পড়ে ঘাটতি মিটিয়ে নিতে পারবে। বইগুলো নিজেই পড়ে দেখুন না। কিছুটা জ্ঞানতো হবে। বিশ্বের আর কোন বড়লোক কিংবা ছোটলোক দেশ কয়েক প্রজন্মের সব পাঠ্যবই এভাবে মাগনা সবাইকে দিতে পেরেছে, তাও দুই ভাষায়? আপনার পছন্দ না হলে ইংলিশ মিডিয়ামের মিডিয়াম মানের শিক্ষাতো রয়েছেই। সেখানে পড়িয়ে বাচ্চাদের বিদেশে পাঠিয়ে দিন। বিদেশের পাশেই তো স্বর্গ। ঝেড়ে কাশুন!  ইংরেজিতে যেমন বলে, উড়হ'ঃ ঃযৎড়ি ধধিু ঃযব নধনু রিঃয ঃযব নধঃযধিঃবৎ. মনে রাখবেন, বাস-ট্রেনের মতো শিক্ষাও চালানোর জন্য আগুন দিয়ে জ্বালানোর জন্য নয়। ফেসবুকে ৪-১২-২৩ প্রকাশিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়