শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:১৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরং প্রথম আলোর সঙ্গে ভাব বাড়তে পারে সরকারের! 

ব্রাত্য রাইসু

ব্রাত্য রাইসু: প্রথম আলো নিউজ করার ক্ষেত্রে কতোটুকু স্বাধীনতা পাইতে পারে আমেরিকান সরকারের বাংলাদেশ বিষয়ে নানান কথাবার্তার পরে, সে বিষয়ক একটা ছোটখাটো টেস্ট কইরা নিলো তারা। এইটাতে পিআলো সফল হইছে বলা যায়। তারই লক্ষণ দেখা গেলো, তুইলা নিয়া যাওয়ার পর এতো দ্রুত রিপোর্টার শামসুজ্জামান শামসকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে নামাইয়া দেওয়ার মধ্যে (নামানোর পরে তিনি প্রথম আলোর একজনরে ফোন করছিলেন। পরে গিয়া সেইখানে তারে পাওয়া যায় নাই। ৩০ মার্চ তারে আদালতে আনতে হইছে সরকারের। এইটা অগ্রগতি। প্রথম আলোর দিক থেকে নিউজ করার ক্ষেত্রে যতখানি বাধা ছিলো, তা কমছেই বলা যায়। সামনে বোঝা যাবে)। তবে সরকারও আবার বুঝতে দিতে চায় না যে প্রথম আলোর ক্ষমতা বাড়ছে। কাজেই মতিউর রহমানের বিরুদ্ধে মামলা হইছে।

তাতে যত বড় আওয়াজ হবে, ততো কামের জিনিস হবে না। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সরাসরি নাক গলানোর টাইমে প্রথম আলো বন্ধ করার চিন্তা সরকারের জন্যে বেহুদা বিপদ ডাইকা আনা। বরং প্রথম আলোর সঙ্গে ভাব বাড়তে পারে সরকারের। কারণ উভয়ের লক্ষ্য প্রায় একই। একপক্ষ, প্রথম আলো মনে করে গণতন্ত্র মাইনাই সব দুই নম্বরী করা যায়। অন্যপক্ষ, আওয়ামী সরকার এতো অভিনয় করতে আগ্রহী না।  লেখক: কবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়