শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ভিক্ষ কি শুধু রুচিতে, আর কিছুতে নয়? 

মঞ্জুরে খোদা টরিক

মঞ্জুরে খোদা টরিক: পত্রিকায় দেখলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি সপ্তমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মানে মহাপরিচালক মনোনীতি হয়েছেন। ২০১১ থেকে কিছু বিরতি দিয়ে তিনি এই পদে আছেন। এটা দেখার পর একটু খটকা লাগলো। কারণ উনার বিরুদ্ধে পত্রিকা ও মিডিয়ায় অর্থআত্মসাৎ, অর্থপাচার, অনিয়ম-দুর্নীতির অনেক অভিযোগ দেখেছি। সেগুলো কি ভুল? বিষয়গুলো নিশ্চিত হতে আবার একটু গুগল করলাম দেখি গুগলে পাতার পর পাতা উনার বিরুদ্ধে সারি সারি এই সব অভিযোগ, সংবাদ। 

তাহলে পত্রিকায় যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো কি মিথ্যা, বানোয়াট? দুদকের শুনানি ছিলো কি লোক দেখানো? আমাদের শিল্প-সংস্কৃতির দিকপালরা এখন কোথায়? দুর্ভিক্ষ কি শুধু রুচিতে, আর কিছুতে নয়? বুদ্ধিজীবিতা কোনো পেশা নয়, বুদ্ধিজীবিতা হচ্ছে একটি দায়িত্ব। বুদ্ধিজীবীর দায়িত্ব হচ্ছে, মিথ্যার উন্মোচন ও সত্যের প্রকাশ। আপনি ক্ষমতাকে প্রশ্ন করলেন না, অলিখিত কোনো গোপন বোঝা-পড়ায় মাথানত করলেন, নীরব থাকলেন, আপনি বুদ্ধিজীবী নন। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়