শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১২:১৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূরে আলম সিদ্দিকী : ছাত্র রাজনীতির চার খলিফার বড় খলিফা

অজয় দাশগুপ্ত

অজয় দাশগুপ্ত : তাঁকে প্রথম সামনাসামনি দেখি চট্টগ্রাম বিজয় মেলার মঞ্চে। তখন দেশে আওয়ামী লীগের দুর্দিন। এতো সাপোর্টার, এতো মুজিব কোট, এতো নেতা কিছুই ছিলো না। বিজয় মেলার ওই সব আলোচনা শোনার জন্য ভিড় করতেন লাখো মানুষ। রেডিও টিভিতে নিষিদ্ধ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধও নিষিদ্ধ প্রায়। ইতিহাস বিকৃতির কঠিনতম সময়ে তিনি মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন স্বভাবসুলভ গলাবন্ধ কোট পরে। সার্কিট হাউসের মাঠে তখন দিনান্তের আলো নিভু নিভু। সেই আবীরমুখো সন্ধ্যায় তিনি শুরু করেছিলেন রবীন্দ্রনাথের ‘যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া’ দিয়ে। ঘণ্টারও অধিক মোহাবিষ্ট করে রেখেছিলেন জনতাকে। 

একের পর এক কবিতা কোটেশন ও ইতিহাসের খোলা পাতায় তিনি শেষ করেছিলেন চোখের জল নামিয়ে। বঙ্গবন্ধুর জন্য চার জাতীয় নেতার জন্য ইতিহাসের জন্য সেদিন কেঁদেছিলাম আমরা। জানি তিনি সরল পথে চলেননি। অনেক উত্থান-পতন রাজনৈতিক ডামাডোলে তাঁর চ্যুতি বিচ্যুতিও ইতিহাস। তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি আজীবন কৃতজ্ঞ মানুষটি ছিলেন ছাত্র রাজনীতির চার খলিফার বড় খলিফা। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গে চলে গেলেন তিন খলিফা। তাঁর মতো প্রাজ্ঞ অনলবর্ষী বক্তা রাজনীতিতে বিরল। অসাধারণ কথা বলতেন। ধারে কাছে যাবার মতো কেউ ছিলো না থাকবেও না হয়তো। বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী চলে গেলেন আজ। ইতিহাস তাঁকে মনে রাখবে। শ্রদ্ধা।  লেখক ও ছড়াকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়