শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৩২ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি এবং হিন্দু- মুসলিম পুনর্মিলন সম্ভাবনা

আনিস আলমগীর

আনিস আলমগীর: নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তৈরি দুটি ডকুমেন্টারি দেখলাম, যেগুলো ভারত সরকার নিষিদ্ধ করেছে, কিন্তু জনগণ পুলিশ এবং বিজেপি সমর্থকদের হামলার পরেও কোথাও কোথাও প্রদর্শনীর আয়োজন করে দেখছে। প্রথম ডকুমেন্টারিতে দেখানো হয়েছে মোদি কী করে গুজরাট দাঙ্গায় সরাসরি জড়িত, যেখানে একজন মুসলিম সাংসদসহ প্রায় দুই হাজার মুসলমানকে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে হত্যা করা হয়েছে। দ্বিতীয় ডকুমেন্টারিতে গুরুত্ব দেওয়া হয়েছে মোদির শাসন আমলে কীভাবে মুসলমানরা হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং নাগরিকত্বহীন অবস্থায় শিকার। আদালতে দণ্ডিত অপরাধীদের কিভাবে জেল থেকে বের করে এনে ফুলের মালা দিচ্ছে মোদির দল। ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আমাদের আগের প্রজন্ম লড়াই করেছেন। 

কিন্তু জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব সঠিক ছিল কিনা আমাদের প্রজন্মের মধ্যে বিভেদ আছে, কারণ অনেকে মনে করে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে বর্তমানে যে নির্যাতন হচ্ছে সেটা সম্ভব ছিল না। অখণ্ড ভারত আরো এগিয়ে যেতে পারত বিশ্ব দরবারে। কিন্তু মোদির নয় বছরের শাসন প্রতিদিন প্রত্যেক প্রজন্মকে নতুন করে আবার শিখাচ্ছে, জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব কথাটা অপরিহার্য ছিল। ইতিহাস নতুন করে লিপিবদ্ধ হচ্ছে। ভারত ভেঙে পাকিস্তান, পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কে জানে ভারতের মধ্যে আরেকটি পাকিস্তান সৃষ্টি হতে কত দেরী, কারণ ইতিমধ্যে যেই ক্ষত সৃষ্টি হয়েছে মোদির দলকে রাষ্ট্রক্ষমতায় রেখে হিন্দু- মুসলিম পুনর্মিলন আর কখনো সম্ভব নয় বলে মনে করেন অনেকে। গুজরাট দাঙ্গায় মোদির কোনো দায় নেই আদালত রায় দিয়েছে। মানুষ তো সবই জানে, এই ইতিহাসও আবার নতুন করে লেখা হবে। হয়তো তখন আমরা অনেকেই বেঁচে থাকবো না।
 লেখক: সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়