শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ক‌ষ্টের জয় ◈ এক যুগ পর চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ‌রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গে‌লো বায়ার্ন  মিউ‌নিখ  ◈ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ◈ বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল ◈ আমি তো সাবেক উপদেষ্টার বাসার সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যাইনি : ফারুক আহ‌মেদ  ◈ বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল ◈ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিল ইরান ◈ পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, হামলা স্থগিত ডোনাল্ড ট্রাম্পের ◈ ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান ◈ পটুয়াখালীর পর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট, লোডশেডিংয়ের চাপ বেড়েছে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫১ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম-ভালোবাসার রাজনীতি ও রাষ্ট্রনীতি ফেরত চাই

মারুফ কামাল খান

মারুফ কামাল খান: প্রেমের ও ভালোবাসার রাজনীতি ও রাষ্ট্রনীতি ফেরত চাই। এ রাজনীতি হবে দেশপ্রেমের এবং মানুষকে ভালোবাসার। আমার এ চাওয়া অনেকের কাছে ইউটোপিয়া বা কল্পনা বিলাস মনে হতে পারে। তবে আমার কাছে এ চাওয়াটা স্বপ্নের ও বিশ্বাসের। আমি বিশ্বাস করি, একদিন এ স্বপ্নের বাস্তবায়ন হবেই।

পবিত্র এ জমিন থেকে ঘৃণার, বিদ্বেষের, জুলুমের, গুমের, খুনের, অপহরণের, ঈর্ষার, হিংসার, প্রতিশোধের, রক্তপাতের, বেঈনসাফের, বঞ্চনার, বৈষম্যের, দুর্নীতির, লুঠের, অবিচারের, অনাচারের, অন্যায়ের, কুশাসন-দুঃশাসনের, সন্ত্রাসের, মিথ্যার, অহঙ্কারের, দম্ভের, গোয়ার্তুমির, স্বার্থপরতার, অপমানের, অমর্যাদার, গালাগালির, দলাদলির, কোন্দলের, কুৎসার, নীচতার, ক্ষুদ্রতার, সংকীর্ণতার, অকল্যাণের, ক্ষতির, মূর্খতার ও পরাধীনতার অপশাসন নিপাত যাক।

মানবিকতায় উদ্ভাসিত, প্রজ্ঞায় আকীর্ণ, প্রযুক্তির আশীর্বাদপুষ্ট, সৃজনশ্রীমণ্ডিত, স্বাধীনতা ও কর্মমুখর সমৃদ্ধির জনপদ হোক আমাদের মাতৃভূমি। আলোকিত মানুষের নেতৃত্বে এ রাষ্ট্র হোক অপার কল্যাণের। এ রাষ্ট্র আমাদের সকলের হোক। এ রাষ্ট্র নাগরিকদের জন্য হোক অবারিত সুযোগ ও নিরাপত্তার নিশ্চয়তা। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়