শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরো আলম ইলেকশনে উইন করবে!

শোয়েব সর্বনাম

শোয়েব সর্বনাম: হিরো আলম ইলেকশনে উইন করবেন। এর পেছনে মনস্তত্ব হইল, সফলদের সকলে সমর্থন দিয়ে থাকে। হিরো আলম লোকেদের যতই অস্বস্তির কারণ হয়ে থাকুক না কেন, তার প্রতিটা পদক্ষেপে প্রস্তুতি ও সাফল্য আছে। লোকটার সাফল্যের বিস্তারিত নিয়ে আমি আগেই লিখছি। আমি তার সিরিয়াস ফলোয়ার। ইলেকশনের প্রস্তুতি হিসেবে আমি লক্ষ্য করে দেখলাম, হিরো আলম বেশকিছু তোষামদকারীও জোগাড় করে ফেলছেন। চক্রাবক্রা জামা পরে চুলে খয়েরি রঙ করে তারপরে সে ফিল্মে নামছিল। এখন পাঞ্জাবি কোট পরে পলিটিক্সে চলে আসছে। হেয়ার কালার ব্ল্যাক। তার চশমার ফ্রেমটার পেছনেও চিন্তা আছে। 

ক্যাম্পেইন করতে গিয়ে হিরো আলম ডাল দিয়ে ভাত খাচ্ছে ওই ভিডিওটার ভিউ কয়েক ঘণ্টায় দশ লক্ষ ছাড়ায়ে গেছে। উদ্যমী এ নেতার নির্বাচনী প্রচারণা দেখে আমি মুগ্ধ। তার কোটের উপরের দিকে দুই সাইডের বোতাম আর বোতামের ফুটার স্পেস সমান্তরালে নাই। উঁচা-নিচা। ভিত্রের দিকে গেটিস মেরে ওইটার ভাজ ঠিকঠাক রাখা হইছে মনে হয়। আমার সন্দেহ, এজ এ কালচারাল ফিল্ডের লোক, টেকনোলোজিতে দক্ষ, স্মার্ট জেনারেশনের এই নেতা পদাধিকারবলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো না কোনো ডিজিটালমার্কা উপকমিটির প্রধান হয়ে বসে থাকবে। অনন্ত জলিল তারে আবার সিনেমায় ডাকবে। শিল্পি সমিতির উপদেষ্টা পরিষদেও তারে হাসিমুখে দেখা যেতে পারে। 

আরও দেখা গেলো, ওইসকল সেক্টরে আবজাব করে নিয়ম বানায়ে দিবে যে দেশের সকল ডিশ ব্যবসায়িদের তার চ্যানেলটা সারাদিন বাই ডিফল্ট দেখাইতে থাকতে হবে। তার আগে অবশ্যই তরে জনগণের ভোটে পাস করে এসেম্বলিতে হাজিরা দেওয়া কর্তব্য। আমি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে হিরো আলমের পক্ষ নিয়া  ভোট ও দেশবাসীর কাছে দোয়া চাই। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়