শিরোনাম
◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইতালিকে হারিয়ে বেলজিয়ামের বাজিমাত ◈ প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্যানচেস্টার সিটি ◈ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন ◈ আ‌র্থিক সংক‌টের কার‌ণে ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমালো ও‌য়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ◈ দক্ষ জনশক্তির চাহিদা বাড়লেও কারিগরি শিক্ষায় পিছিয়ে বাংলাদেশ ◈ সাংগঠনিকভাবে আরও সক্রিয় হচ্ছে বিএনপি-জামায়াত ◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৪ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির ভারতে এখন মানুষের কথা বলার কোনো টিভি অবশিষ্ট থাকলো না

আনিস আলমগীর

আনিস আলমগীর: নরেন্দ্র মোদির ভারতের একটিমাত্র টেলিভিশন দেখতাম। তার নিউজ শেয়ার করতাম। সেটাও খতম, মোদির আশীর্বাদপুষ্ট ব্যবসায়ী আদানি গ্রুপ এনডিটিভির সিংহভাগ শেয়ার কব্জা করার পথে। মানে সেখানেও হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো আর মোদির গুণগান চলবে। এনডিটিভি পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন এর মূল কারিগর, ভারতে আধুনিক সাংবাদিকতার জনক প্রণয় রয় এবং তার স্ত্রী রাধিকা রয়। পদত্যাগ করেছেন ভারতে এই সময় সবচেয়ে সাহসী সাংবাদিক রবিশ কুমার।

মোদির ভারতে এখন মানুষের কথা বলার কোনো টিভি অবশিষ্ট থাকলো না। মুসলমানদের হত্যা, নির্যাতন, নাগরিকত্বহীন করার বিরুদ্ধে কথা বলার কোনো টিভি নেই। হিন্দু মৌলবাদীদের আস্ফালনের বিরুদ্ধে কথা বলার কোনো টিভি নেই। বিরোধী দলকে নির্যাতনের বিরুদ্ধে  কথা বলার কোনো টিভি নেই। টিভি সাংবাদিকতার মৃত্যু হচ্ছে দেশে-বিদেশে। নিউজ চ্যানেল এখন মানুষের কথা বলে না। টিভি সাংবাদিকতা শাসকদের ভিজ্যুয়াল দিনলিপি মাত্র। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে  

  • সর্বশেষ