শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪২ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনযুদ্ধ বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টিকে আরো ঘনঘোর দুর্যোগবার্তা বানিয়ে দিয়েছে

হেলাল মহিউদ্দীন

হেলাল মহিউদ্দীন: ইউক্রেনত্যাগীদের ভেতর পশ্চিমা সবগুলো দেশ আদরনীয় আকর্ষণীয় রিফিউজি পেয়ে গেছে। আদরনীয় রিফিউজিরা ফর্সা-লম্বা-চওড়া। অপুষ্ট নয়। দেখতে তাদের মতো। টাকাপয়সাও ভালোই সাথে করে নিয়ে আসতে পারে। রাজনীতির জন্যও কাজে লাগবে। রোহিঙ্গা টাইপ রিফিউজিদের জন্য সামনে ঘোর দুর্দিন। পশ্চিমের মানবিক সহায়তা ও বরাদ্দের সিংহভাগই এখন ইউক্রেনত্যাগীদের জন্য বরাদ্দ হচ্ছে। ইউক্রেনত্যাগীগণ ‘লাভেব্যল ‘রিফিউজি’। রোহিঙ্গাসহ কঙ্গো, সোমালিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, সুদান, আফগানিস্তানের অপুষ্ট জীর্ণ-শীর্ণ রিফিউজিরা আসলে ‘পেইন ইন দ্য বাট’। সনাতন ‘রিফিউজি’র সংজ্ঞায় ইউক্রেনত্যাগীদের খুব অল্পসংখ্যক মানুষই পড়বেন। তবু প্রতিদিনই নিত্যনতুন রিফিউজি আশ্রয়নের মানবিক প্রকল্প হাতে নিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনত্যাগীদের আমন্ত্রণ জানাতে এবং ঘরের মানুষ করে নিতে পশ্চিমাদের আগ্রহ, আয়োজন, বরাদ্দ কোনো কিছুর ঘাটতি হচ্ছে না।

শুনতে বর্ণবাদী শোনালেও আসলে সত্যবাদী ছাড়া কেউ এসব কথা জনসমক্ষে বলবে না। পলিটিক্যাল কারেক্টনেস আর ডিপ্লোম্যাসির চাপ বড়ই শ্বাসরোধকারক চাপ। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসংঘে বাংলাদেশের পাঁচ দফা দাবি পেশ করেছেন। দফা নিয়ে মন্তব্য করতে চাই না। শুধু ভাবনার জায়গাটুকু ধরিয়ে দিতে চাই যে ইউক্রেনযুদ্ধ বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টিকে আরো ঘনঘোর দুর্যোগবার্তা বানিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের জন্য যারা নিরলস কাজ করছেন, তাঁদের খুবই ক্ষুদ্র একটি অংশের ছবিটি দিলাম তাঁদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসেবে। রোহিঙ্গা ক্যাম্প হতে ঢাকায় ফিরেছি। কিন্তু মগজে লেপ্টে আছে একদল রোহিঙ্গা শিশু ও কিশোর-কিশোরীর ছবি। তাদের ভবিষ্যত? একে একে নিভিছে দেউটি। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়