শিরোনাম
◈ বাংলাদেশে প্রতি দুই তরুণে এক জন চাকরিহীন: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:০৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন রিকশাওয়ালা কি দেশকে সার্ভ করে না? 

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম: আমার বাবা আর্মি অফিসার ছিলেন। সারাজীবন দেশকে সার্ভ করেছেন। বলার ধরনটা দেখেছেন? বলছি আপনাদের প্রিয় ফুড বয়ের কথা। বাবার পক্ষে সাফাই গাইতে গিয়ে এমনভাবে কথা বলছিল, আমার মনে হচ্ছিল একসময় আমারা পড়তাম চোরের মায়ের বড় গলা। এখন মনে হয় পড়তে হবে চোরের ছেলের বড় গলা। এই একই কথা তো বিনয়ের সাথে মাথা নিচু করেও বলা যায়। বাবা টাকা চুরি (পড়ুন ডাকাতি) করেছে। আর তুমি ভিডিওতে এসে মাথা উঁচু করে বলছো আমার বাবা আর্মি অফিসার ছিল। সারা জীবন দেশকে সার্ভ করেছেন। বাবা আর্মি অফিসার থাকলে এত ভাব নিতে হবে কেন? 

একজন রিকশাওয়ালা কি দেশকে সার্ভ করে না? একজন কেরানী কি দেশকে সার্ভ করে না? রিকশাওয়ালা কিংবা কেরানী যদি চুরি বা ডাকাতি করে। তখন তাঁদের ছেলে কি এভাবে মাথা উঁচু করে বলতে পারবে? দেশটা হয়ে গিয়েছে বড়োলোক আর ক্ষমতাবানদের। বাপ চুরি করেছে। সেই চুরির পক্ষে সাফাই গাইবারও এই দেশে লাখ লাখ লোক পাওয়া যাচ্ছে। অথচ সোজা বলা যেত বাবা ভুল করেছেন। সেই ভুলের জন্য আমাকে তো দায়ী করা যায় না। বাবার অন্যায়টা মেনে নিলেই তো হতো। এরাই এই দেশের আদর্শ। এদেরকেই এই দেশ সেলিব্রেট করে।  লাখ লাখ মানুষ এদের মতো হতে চায়। ১৫-৫-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়