শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

এম খান: [২] আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কখনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, তবে ভুয়া খবর ছড়ানোর প্রতিরোধের লক্ষ্যে আরও আইন প্রণয়ন করবে।

[৩] বাসস জানায়, রোববার সংসদে জাতীয় পার্টির সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে আইনমন্ত্রী বলেন, ‘গুজব বা ভুয়া তথ্য বন্ধ করার লক্ষ্যে সরকারের আরও কিছু আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। তবে যেভাবেই হোক সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না’।

[৪] আইনমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ নয় বরং ভুয়া খবর থেকে সৃষ্ট বিভ্রান্তি রোধ করার লক্ষ্যে সরকারের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনসহ আরও কিছু আইন রয়েছে।

[৫] মন্ত্রী বলেন, ‘বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার মতো মৌলিক অধিকার রক্ষার সঙ্গে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করতে হবে।’

[৬] অনলাইন পোর্টালটিকে নিবন্ধনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার সারাদেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে।

[৭] ৩১ জানুয়ারি পর্যন্ত প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রায় ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৬৮টি অনলাইন নিউজপোর্টালকে দৈনিক সংবাদপত্রের নিবন্ধন সনদ প্রদান করেছে।
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বলেন, আরও অনলাইনকেও পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে।

[৯] একই সময়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২১৩টি অনলাইন নিউজ পোর্টাল, ১৯৬টি দৈনিক সংবাদপত্র অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার অনুমতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এমকে/আইএফ

  • সর্বশেষ