শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদক পাচ্ছেন ২৮ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় নিহত কনস্টেবল আমিরুল 

সুজন কৈরী: [২] গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) সাহসিকতা পাচ্ছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহের প্রথম দিনে নিহতের পরিবার প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক সংগ্রহ করবেন। 

[৩] একইদিন সরকার প্রধান ৪০০ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক পরিয়ে দিবেন। এবছর কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো পাঁচজন পুলিশ সদস্য ও একজন সেনা সদস্যকে (বিপিএম) সাহসিকতা দেওয়া হচ্ছে।

[৪] ২০২২-২০২৩ সালে দায়িত্বরত অবস্থায় প্রাণ হারানোদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন ডিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কনস্টেবল আমিরুল ইসলাম। ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে প্রাণ হারান আমিরুল ইসলাম। এ সময় আরও কয়েকজন আহত হন।

[৫] এবার মরণোত্তর পদক পাচ্ছেন ৫ পুলিশ সদস্য ও কর্মকর্তা। র‌্যাবের করপোরাল পদমর্যাদার সেনাবাহিনীর একজন সদস্যও রয়েছেন এই তালিকায়। মরণোত্তর পদকে ভূষিতরা হলেন- ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার। ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমদ, র‌্যাব-৬ (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের কর্পোরাল আনিসুর রহমান ও মো. ফারুক হোসেন, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের কনস্টেবল মোমিনুল ইসলাম এবং সিটিটিসির কনস্টেবল আমিরুল ইসলাম। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়