শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ১৬ জুন, ২০২২, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২২, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন সেনা প্রধান

এস এম শফিউদ্দিন আহমেদ

মাসুদ আলম: বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস নির্ঝর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সকল সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে একযোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন। 

এ সময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দসহ সকল পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। একই সঙ্গে সকল সেনা অঞ্চলে উক্ত অঞ্চলের এরিয়া কমান্ডারগণ নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদাসমূহ, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করেছেন। সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। 
সকল সেনানিবাস, নোয়াখালীর স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে যা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। 

এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুকরণে বাংলাদেশের প্রগতির ধারা চলমান রাখতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়