শিরোনাম
◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্লগার নাজিমুদ্দিন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বুধবার কারাগার থাকা আসামিদের আদালতে হাজির না করায় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় পলাতক আসামি বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি, ২০২৪ইং তারিখ ধার্য করেছেন।   

[৩] সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পারভেজ ভূঁইয়া ‘আমাদের নতুন সময়’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] এ মামলায় আসামিদের মধ্যে বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া ছাড়াও আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহের ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ পলাতক রয়েছে। অপর চার আসামি রশিদুন নবী ভূঁইয়া ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ কারাগারে আটক রয়েছে।

[৫] ২০২২ সালের ১৭ জানুয়ারি মেজর জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি পলাতক ৫ জনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত।

[৬] মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ার মেসে ফেরার পথে লক্ষ্মীবাজার এলাকায় ব্লগার নাজিমুদ্দিনকে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০২০ সালের ২০ আগস্ট বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়াসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়