শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৫ মে, ২০২২, ১২:০৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২২, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিকোলা সেলাকোভিচ

মাজহারুল ইসলাম: [২] মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। তিনি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

[৩] বুধবার সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এছাড়া 'বাংলাদেশ-সার্বিয়া : কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন নিকোলা সেলাকোভিচ।

[৪] আগামীকাল সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়