শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২২, ১১:৫৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২২, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে কিচেন অ্যান্ড বাথ এক্সপো

মনজুর এ আজিজ: [২] রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে প্রথম কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ ২০২২। আগামী ২ জুন থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ মেলায় একই ছাদের নিচে অংশ নিচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, তুরস্ক, জাপান, আরব আমিরাত, থাইল্যান্ড, চীন ও স্বাগতিক বাংলাদেশসহ ৯টি দেশের ৬০টি ব্র্যান্ড। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ২ জুন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

[৩] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আরিফ ও মেলার প্রধান পৃষ্ঠপোষকতাকারি প্রতিষ্ঠান মাই কিচেনের হেড অব অপারেশন শওকত ইমরান খান। ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে রিহ্যাব ও ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

[৪] নাসিমুর রহমান বলেন, প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ মেলাতে। থাকবে স্পট অর্ডারের সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়