শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তু‌তি,  ক্রো‌য়ে‌শিয়া‌কে ২-০ গো‌লে হারা‌লো বেলজিয়াম, অপর ম‌্যা‌চে মর‌ক্কোর সহজ জয়  ◈ মাদক প্রতিরোধে কক্সবাজারে ডগ স্কোয়াড নামানোর পরিকল্পনা পুলিশের ◈ ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল নিয়ন্ত্রণে বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম: ললিত মোদি ◈ বিশ্বকা‌পে ইরানের ম্যাচে বাড়তি নিরাপত্তা দি‌বে যুক্তরাস্ট্র ◈ কোন সংকটের আভাস দিলেন প্রধানমন্ত্রী? ◈ দীর্ঘমেয়াদি ভিসাধারীদের জন্য যে নতুন নিয়ম জারি করল ভারত সরকার ◈ এখন থেকে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) ◈ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:১৭ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিকারের সাথে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়নে এগুচ্ছে: স্পিকার 

ড. শিরীন শারমিন চৌধুরী

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সংসদীয় মৈত্রী গ্রুপ, পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে জার্মানির বিনিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়  নিয়ে আলোচনা করেন।

ভিয়েতনাম সফরকালীন ভিয়েতনাম সংসদের আতিথেয়তার প্রশংসা করে স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ১৯৭৩সালে ভিয়েতনাম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আশিয়ান (ASEAN)-ভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধিতে ভিয়েতনাম-বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপন জরুরি। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উভয় দেশই উপকৃত হতে পারে। এসময়, বাংলাদেশ-ভিয়েতনাম আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে রাষ্ট্রদূতের অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পীকার।

তিনি  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। তাঁর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। সাধারণ মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সরকার দেশের সার্বিক উন্নয়নে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তথ্য-প্রযুক্তি, ঔষধ শিল্প ইত্যাদি খাতে ভিয়েতনাম বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এসময়, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন স্পীকার।

বাংলাদেশের চলমান উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত প্রসারমান। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ভিয়েতনাম ফ্রেন্ডশিপ সোসাইটি দুদেশের সম্পর্কোন্নয়নে কাজ করছে৷ পর্যটন শিল্পে বাংলাদেশের সমূহ সম্ভাবনা রয়েছে। এসময়, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। 

রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন স্পিকারকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানালে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারও রাষ্ট্রদূতের মাধ্যমে ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির চেয়ারম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এমআই/এসএ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়