শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৯:২০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা নিয়ে গবেষণা করছে: জাপানের প্রধানমন্ত্রী

কিশিদা ফুমিও

মাজহার মিচেল: জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে (আইসিডব্লিউএ) যোগ দিয়ে এক বক্তৃতাকালে এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ শীঘ্রই স্বল্পোন্নত দেশ হিসাবে শ্রেণীবদ্ধ হতে যাচ্ছে, যারফলে জাপান বাংলাদেশের উপর একটি গবেষণা শুরু করে দিয়েছে, যেটা মুক্ত ও খোলা ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) নীতির ‘কাউকে বাদ না দেওয়া’ স্লোগনকে প্রতিফলিত করে।

‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ নীতিতে এশিয়ার আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে জাপানের পরিকল্পনা বর্ণনা করেন। তিনি বলেন ‘এটি অর্জনের জন্য, ভারত একটি অপরিহার্য অংশীদার। আমি বিশ্বাস করি যে জাপান এবং ভারত বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং 

উপরন্তু, বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত অনন্য অবস্থানে রয়েছে।’ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের মতো বিশাল এবং বৈচিত্রময় দেশ যেভাবে গণতন্ত্র গড়ে তুলেছে তারা সর্বদা অত্যন্ত সম্মানের সাথে দেখেছে। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ২০-২১ মার্চ ভারতে একটি সরকারী সফর করছেন।

এমএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়