শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০৯:২৯ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করুন: পররাষ্ট্রমন্ত্রী

ড. আবদুল মোমেন

সঞ্চয় বিশ্বাস: পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ৪৯তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সে (সিএফএম) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌরিতানিয়ায় সংযম: নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি’ আলোচ্য বিষয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে ড. মোমেন বাংলাদেশের অর্থনীতির বিচক্ষণ পদক্ষেপের ওপর আলোকপাত করেন। তিনি সহনশীলতার অভাব এবং ইসলামফোবিয়ার উত্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন অংশে সন্ত্রাসবাদের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সদস্য রাষ্ট্র এবং নেতাদের সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর জোর দেন। 
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।

সম্মেলনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ৪৯তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ব্যুরোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মনোনীত প্রার্থী শীপা হাফিজা ইরান-তুর্কিয়ের সঙ্গে এশিয়া গ্রুপ থেকে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) নির্বাচনে জয়ী হয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়