শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৩ মে, ২০২২, ০৩:২২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২২, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের অগ্রগতি ৮৩.১৫ শতাংশ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মেট্রোরেলের কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি হয়েছে ৮৩ দশমিক ১৫ শতাংশ।

কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯২২ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশনের (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) নির্মাণ কাজ কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৬ এর নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু করে। বর্তমানে এই কাজের সিংহভাগ অগ্রগতি হয়েছে।

রোববার (২২ মে) দিবাগত রাতে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেডের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪.৯২২ কিলোমিটার ভায়াডাক্ট ও ৪টি স্টেশনের (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) অংশের পরিষেবা স্থানান্তর, চেকবোরিং, ট্রায়াল ট্রেঞ্চ, টেস্ট পাইল, স্থায়ী বোর্ড পাইল, পাইল ক্যাপ, পিয়ার কলাম, পিয়ার হেড, পোর্টাল বিম, স্টেশন কলাম, ভায়াডাক্টের জন্য প্রিকাস্ট সেগমেন্ট নির্মাণ, স্প্যান, স্পেশাল লং স্প্যান নির্মাণ, ভায়াডাক্ট ইরেকশন ও ভায়াডাক্টের ওপর প্যারাপেট ওয়াল স্থাপন শেষ হয়েছে।

এছাড়া শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনে স্টিল রুফ স্ট্রাকচার স্থাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে রুফ শিট স্থাপন কাজ চলমান রয়েছে।

এই প্যাকেজের আওতাধীন সব স্টেশনে মেকানিক্যাল, ইলেকট্রিকাল অ্যান্ড প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচুয়াল কাজ এখনও চলছে। সেইসঙ্গে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনের প্রবেশ-বাহির কাঠামোর নির্মাণ কাজ চলমান আছে।

এদিকে বহু প্রতীক্ষিত মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশের হলঘরের ছাদ, প্ল্যাটফর্মের ছাদ, ইস্পাতের ছাদ ও আইকনিক স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে।

নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘আমরা ইতোমধ্যেই সার্ভিস ট্রান্সফার, চেক বোরিং, টেস্ট পাইল, মেইন পাইল, পাইল ক্যাপ, আই-গ্রিডার, প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং ও সব স্টেশনের জন্য সাব-স্ট্রাকচার নির্মাণ শেষ করেছি।’ সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়