শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ২১ মে, ২০২২, ০৫:২৩ বিকাল
আপডেট : ২১ মে, ২০২২, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৯৯ শতাংশ রোগীর মধ্যে এসিডিটি রয়েছে: বিএসএমএমইউ’র উপাচার্য

বিএসএমএমইউ’র উপাচার্য

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে বিশ্ব আইবিডি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ সেমিনারের আয়োজন করে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো আইবিডি যেকোনো বয়সের মানুষের হতে পারে। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিস হলো।

[৩] সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ বলেন, এসিডিটি নাই এমন মানুষ খুব কম  আছে। ৯৯ শতাংশ রোগীর মধ্যে এসিডিটি রয়েছে। বর্তমানে মানুষ মুড়ি মুরকির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। এই রোগ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। যাতে করে মানুষের এসিড কমে যাচ্ছে। এ রোগ সেরে গেলেও অন্য রোগের সৃষ্টি হয়।

[৪] তিনি বলেন,বর্তমানে মানুষের খাওয়া ধাওয়া আর আগের মত নাই। আমাদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। তিনি বলেন,আইবিডি রোগ শুধু তরুণ বা মধ্য বয়সে নয়, শিশুদেরও হতে পারে সে কারণে এই রোগের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। তিনি বলেন, এক্ষেত্রে গণমাধ্যম প্রধান ভূমিকা রাখতে পারে। সচেতনার জন্য এসব সভা সেমিনারের তথ্য প্রচার করলে সাধারণ মানুষ উপকৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়