শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল-অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাবে: খাদ্যমন্ত্রী

সাধন চন্দ্র মজুমদার

আনিস তপন: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাপানের অর্জন বিশ্বের সর্বত্র প্রশংশিত। সেকারণে জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। বুধবার জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এর ফুড সেফটি রিচার্স সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত বর্তমান সরকারের মূল লক্ষ্য। সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

জাপান বাংলাদেশের ভালো বন্ধু জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ভবিষ্যতে জাপান সরকারের সার্বিক সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতাসহ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করছি।

সভায় টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এর প্রফেসর এবং ফুড সেফটি রিচার্স সেন্টারের পরিচালক সিজোনোবু ইজিমি জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও প্রয়োগ কৌশল তুলে ধরে বলেন, জাপান তার নাগরিকদের জন্য সর্বোত্তম খাবার পরিবেশনের জন্য ১৯৪৭ সালে ফুড স্যানিটেশন এ্যাক্ট প্রণয়ন করে। পিউর ফুড নিরাপদ খাদ্যে নিশ্চয়তার প্রধান চাবিকাঠি। সময়ের সাথে সাথে নতুন নতুন ব্যাকটেরিয়া খাবার দূষণ করছে, গবেষণার মাধ্যমে জাপান তা মোকাবিলা করছে।

খাবার খেয়ে জাপানি নাগরিকরা যেন অসুস্থ না হয় তা নিশ্চিত করতে ফুড প্রডাক্ট স্টান্ডার্ড নির্ধারণ করা হয় এবং তা কঠোরভাবে মনিটরিং করা হয়। নিয়মের ব্যত্যয় হলে বিজনেস পারমিট বাতিল করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এসময় তিনি অভিজ্ঞতা বিনিময়সহ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারে পিএইচডি করার সুযোগ রাখবেন বলে জানান।

এটি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়