শিরোনাম
◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ◈ ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ভারতে শেখ হাসিনার অবস্থান যেভাবে জটিল করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ◈ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর ◈ ভারতের ‘র’ প্রধানের সফর: নিয়মিত কূটনৈতিক কার্যক্রম, জল্পনার অবকাশ নেই ◈ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ◈ ভূমধ্যসাগরে দুই দিন তিন রাত ভাসার পর উদ্ধার ১৫ বাংলাদেশি ◈ ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনা ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

মাসুদ আলম: এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত ৮ম পুনর্মিলনী  শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানান।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি হাউসের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহাপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মেজর জেনারেল টি এম জোবায়ের, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন এবং কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।

অনুষ্ঠানে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়