শিরোনাম
◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল পাস

শাহী জামে মসজিদ

মনিরুল ইসলাম: সামরিক আমলে করা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ - ২০২৩ পাস হয়েছে। আজ সোমবার সংসদ অধিবেশনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ওই বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। প্রস্তাবের উপর বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বক্তৃতা করেন।

পাস হওয়া বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। ওই মসজিদের নামে একটি তহবিল থাকবে। সরকার, যে কোন ব্যক্তি বা সংস্থার দেওয়া অনুদান ও দান এবং মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় জমা থাকবে ওই তহবিলে।

বিলে আরও বলা হয়েছে, কোন ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোন সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে, তা হবে অপরাধ। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।

এমআই/এসএ

  • সর্বশেষ