শিরোনাম
◈ ইরানে হামলা আপাতত বন্ধের নির্দেশ ট্রাম্পের, খোলা থাকছে কূটনীতির পথ ◈ ৩৬ দিনের আন্দোলনের ইতি, ভেঙে ফেলা হচ্ছে যন্তর মন্তরের মঞ্চ ◈ লেখাপড়ায় মনোযোগ বাড়াতে চাঁদপুরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ পুলিশ এসকর্ট সুবিধা হারালেন ১৮ মন্ত্রী, যারা আছেন তালিকায় ◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল পাস

শাহী জামে মসজিদ

মনিরুল ইসলাম: সামরিক আমলে করা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল’ - ২০২৩ পাস হয়েছে। আজ সোমবার সংসদ অধিবেশনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ওই বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। প্রস্তাবের উপর বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বক্তৃতা করেন।

পাস হওয়া বিলে বলা হয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। ওই মসজিদের নামে একটি তহবিল থাকবে। সরকার, যে কোন ব্যক্তি বা সংস্থার দেওয়া অনুদান ও দান এবং মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় জমা থাকবে ওই তহবিলে।

বিলে আরও বলা হয়েছে, কোন ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোন সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে, তা হবে অপরাধ। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়