শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহীর জনসভার মঞ্চে প্রধামন্ত্রী

সঞ্চয় বিশ্বাস: রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভাস্থলে পৌঁছান তিনি। জাগোনিউজ, বাংলানিউজ

এসময় মঞ্চ থেকে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

জনসভা মাঠে এসেই প্রধানমন্ত্রী প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মাদরাসা ময়দানে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। বিশাল মঞ্চের পাশাপাশি বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ডে সাজানো হয়েছে এই ময়দান। মঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন। মাদরাসা ময়দানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী করতালি ও স্লোগান দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদরাসা ময়দানে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২টার আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী মাদরাসা ময়দান ও আশপাশের সড়কগুলোতে জড়ো হন। স্লোগানে মুখর হয়ে ওঠে মাদরাসা ময়দান ও আশপাশের এলাকা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা রাজশাহী নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তার কাজ করছেন বিপুলসংখ্যক সদস্য।

সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে রাজশাহীতে আসেন প্রধানমন্ত্রী। তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

  • সর্বশেষ