শিরোনাম
◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক ◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি ◈ পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, ২১ জানুয়ারি প্রথম ও ২৭ মে শেষ ধাপের ভোট ◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:২০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাদারিত্বের সঙ্গে প্রশংসনীয় ভূমিকা রাখছে পুলিশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সঞ্চয় বিশ্বাস: দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি দমনে পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে প্রতিনিয়ত একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তেমনি মনুষ্যসৃষ্ট দুর্যোগও দেখা যায়। এই হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস; সবসময় রাষ্ট্রের অর্থনীতির গতিকে স্তমিত করার চেষ্টা করে। আর আমাদের প্রতিটি প্রচেষ্টাই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এক্ষেত্রে পুলিশ বাহিনী অত্যান্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে এসব বোমাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক; এগুলো প্রতিরোধে করতে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। যুগান্তর, ঢাকাপোস্ট, বাংলাট্রিবিউন

রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানস্থলে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

পাঁচ বছর পর সারদায় পুলিশ একাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে। যেকোনো দুর্যোগ মোকাবিলায়, সন্ত্রাস দমন বা কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। মানুষ যেকোনো বিপদে পুলিশকে পাশে পেলে তারা যেন অত্যন্ত আশ্বস্ত হয়। পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।

জনগণের জান-মাল রক্ষায় এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকি করোনা মহামারিকালে আমরা দেখেছি, যখন আত্মীয়-স্বজনও লাশ দাফন-কাফন করতে যায়নি, তখন পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী। তারা কাজ করেছে জঙ্গিবাদ মোকাবেলায়। এছাড়া, মঙ্গা মোকাবেলায় কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তেও কাজ চলছে।

  • সর্বশেষ