শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছেন শিরিন শারমিন!

শিরীন শারমিন

সঞ্চয় বিশ্বাস: আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সূত্রগুলো ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানিয়েছে, মতিয়া চৌধুরী ও আমির হোসেন আমুর মতো দলের সিনিয়র নেতাদের নাম আসলেও ক্ষমতাসীন দল শিরিন শারমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ইত্তেফাক

দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অধিকাংশই প্রত্যাখ্যান করেছে। কারণ, কাদের শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে আওয়ামী লীগের একজন দুঃসময়ের পুরানো সংগঠক হিসেবে দেখা হচ্ছে।

একজন সিনিয়র নেতা বলেন, কাদেরকে নির্বাচনের বছরে দল চালাতে হবে, যখন পরিস্থিতি কঠিন হতে পারে। কাদেরের উত্তরসূরি যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে অনেকেই দলের সংগঠক হিসেবে কম এবং বিজ্ঞান ও প্রযুক্তির অতিরিক্ত দায়িত্ব নিয়ে সম্ভাব্য বন-পরিবেশ মন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত বলে মনে করেন।

তাছাড়া হাসান পরিবেশবিজ্ঞানে পিএইচডি করেছেন। তাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি পদক্ষেপের পরিকল্পনা করতে হতে পারে। কারন জলবায়ু পরিবর্তন বাংলাদেশে একটি বড় সমস্যা।

শিরিন শারমিন চৌধুরী যদি রাষ্ট্রপতি হন, তাহলে তা হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। তিনি শুধু প্রথম নারী রাষ্ট্রপতিই হবেন না, সম্ভবত বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতিও হবেন।

আওয়ামী লীগের দলীয় ফোরামে শিরিন শারমিন চৌধুরীর নাম এখনো প্রকাশ করা হয়নি তবে ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র অনেকটা নিশ্চিত করেছে, স্পিকার হিসেবে ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনায় শিরিন শারমিন চৌধুরীর নামই আসছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার জন্য প্রস্তাব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়