শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ুর প্রভাব মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।

নিউইয়র্কেও কনস্যুলেটে ‘ট্রেনিং অ্যান্ড কোলাবোরেশন প্রোগ্রাম অন কোস্টাল রেজিলিয়েন্স’ এ অংশগ্রহণকারী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন কনসাল জেনারেল।

তিনি জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ডেল্টাপ্ল্যান-২১০০ প্রণয়নের কথা উল্লেখ করেন।

এসডিজি-২০৩০ অর্জনে সম্ভাব্য সব ক্ষেত্রে পরিবেশবান্ধব নীতির প্রয়োগে সরকারের অঙ্গীকারের কথা কনসাল জেনারেল পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট রিসার্চ প্রফেসর মাইকেল স্টেকলার উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে চ্যালেঞ্জগুলো বর্ণনাকালে আলোচকরা বলেন, সমুদ্রপৃষ্ঠের জলরাশির উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে। যার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারী বহুসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও এর ফলে অভ্যন্তরীণ নদীগুলোতে লবণাক্ততা বৃদ্ধির ফলে শস্য উৎপাদন ও মিঠা পানির মাছ চাষে ক্ষতির আশঙ্কা আছে এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে তারা উল্লেখ করেন।

টিআই/এএ

  • সর্বশেষ