শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই

৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস

সঞ্চয় বিশ্বাস: ৩১তম বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশেও জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে সংস্থাটি। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় শোভাযাত্রাটি রাজধানীর মিরপুর গোলারটেক মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।

এসময় সংস্থাটির সভাপতি মোঃ সোহেল রানা বলেন, প্রতিবন্ধীরা আজ অবহেলিত। সারা বিশ্বে আজ প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। আমরাও আজ বাংলাদেশে ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করছি। 

তিনি বলেন, দেশে সরকারের নিবন্ধিত ২৬ লাখ প্রতিবন্ধী আছে। বিশ্ব জরিপে প্রায় এক কোটি ৭০ লাখ প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগরীতে প্রায় দুই হাজার প্রতিবন্ধীকে কর্মযজ্ঞ করে তুলতে পেরেছি। সরকারের কাছে আমাদের দাবি,  আমরা করুণা চাই না, কর্ম করে বাঁচতে চাই। এটাই হবে আমাদের একমাত্র স্লোগান। সম্পাদনা: খালিদ আহমেদ

এসবি২/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়