শিরোনাম
◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:১৪ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাথে রওশন এরশাদের সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও রওশন এরশাদ

শাহীন খন্দকার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আজ বৃহস্পতিবার (১ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে এই সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ এ তথ্য জানান। গোলাম মসীহ্ জানান, সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

তিনি উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়