শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৭ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

রাজশাহী কেন্দ্রীয় কারাগার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী: রাজশাহী কারাগারে গোদাগাড়ী উপজেলার বাসিন্দা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্বে) আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। 

বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা ১ মিনিটে ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। 

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে রকিবর রহমান ওরফে ওকিব।

জানা গেছে, ১৯৯৯ সালের একটি খুনের মামলায় রকিবরের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে প্রাণভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতির কাছে। তবে আবেদন নাকচ হলে বুধবার রাতে বিধি মেনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর  করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, বুধবার রাতে রকিবর রহমানের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ইতোমধ্যে কারাবিধি মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়।

এ মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামের মৃত্যুদণ্ড প্রদান করেন। তারা হলো, হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ