শিরোনাম
◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সঙ্গে মতবিনিময়

মতবিনিময়

মাসুদ আলম : International Women, Peace and Security (WPS) Seminar-২০২২ এর অংশ হিসেবে মঙ্গলবার( ২৯ নভেম্বর) জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সঙ্গে কক্সবাজারের ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প, পরিদর্শন এবং মতবিনিময়ের আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এর প্রতিনিধিত্বে Women, Peace and Security (WPS) Chiefs of Defence (CHODs) Network  এর সদস্য ১৯টি দেশের সামরিক ও অসামরিক প্রায় ৩০ জন বিদেশী প্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগণ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যাপারে ব্রিফিং করেন। সূত্র আইএসপিআর। 

পরবর্তীতে ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা নারীরা মায়ানমার সামরিক বাহিনী কর্তৃক নির্যাতনের বর্ণনা দেন। মতবিনিময়কালীন নারী রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপদে আছেন বলে অবহিত করেন এবং নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নিজেদের দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে-সম্মানের সঙ্গে প্রত্যাবাসনের জন্য সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।

এমএ/এএ

  • সর্বশেষ