শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত

ভ্রাম্যমান লাইব্রেরি’র কার্যক্রম চলমান রাখার সুপারিশ 

সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক

মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরি’র কার্যক্রম চলমান রাখার সুপারিশ করা হয়েছে। 

রোববার কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

জানা যায়, বৈঠকে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি; বর্তমান স্থায়ী কমিটির ১১ ও ১২তম বৈঠকে প্রদত্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেক উপজেলায় অফিস ভাড়া করে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রকল্পের কাজগুলো সম্পাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরি’র কার্যক্রম চলমান রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, বরিশালের উলানিয়া জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকের শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এমআই/এনএইচ

  • সর্বশেষ