শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৩:১৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২২, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

ফার্ম শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে আলোচনা চলছে

কৃষিমন্ত্রী

এম এম লিংকন: [২] ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পুরো কৃষি ব্যবস্থাপনাকে লাভজনক করতে সব রকম চেষ্টা করা হচ্ছে। যেসব শ্রমিক সারাবছর কাজ করেন, তাদের নিয়মিত করা সম্ভব। এই বিষয়ে সরকারের সাথে আলোচনা চলছে। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। 

[৩] এসময়, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা রাশেদ খান মেনন বলেন, দেশে আমলা ও শ্রমিকদের মাঝে বৈষম্য অনেক। যারা সম্পদের পাহাড় গড়েছে, তাদের মুখোশ উন্মোচন করার আহবান জানান তিনি। 

[৪] দেশ এগিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু উন্নয়নের কারিগর যারা সেই সব শ্রমিকদের প্রাধান্য দিতে সরকারের প্রতি আহবান জানান মেনন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রীলংকা হবে না। দেশে ক্ষমতায় দল বদল হলেও কৃষি ফার্ম শ্রমিক ঐক্যবদ্ধ ছিল ও থাকবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়