শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১১:০২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময়মতো পাঠ্যবই না দেয়ায় কালো তালিকায় ২৬ প্রতিষ্ঠান 

পাঠ্যবই

খালিদ আহমেদ: [২] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি)বলছে, দেরির মাত্রা অনুযায়ী এক থেকে পাঁচ বছর পর্যন্ত এনসিটিবির কোন কাজ পাবে না তারা। এরমধ্যে ১৭ প্রতিষ্ঠানকে ২০২৩ সাল থেকে পাঁচ বছর কোন কাজ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ৭১ টিভি

[৩] যদিও প্রতিষ্ঠানের নাম বদলে টেন্ডারে অংশ নেয়ার অভিযোগকে উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ। তবেএক্ষেত্রে এখনই কিছু করার নেই বলেও জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান।

[৪] চলতি বছর প্রায় চার কোটি শিক্ষার্থীকে ৩৪ কোটি বই বিনামূল্যেদেয়ার টার্গেট ছিলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। কিন্তু বার বার সময় বাড়ানোর পরেও নির্ধারিত সময়ে শিক্ষার্থীদেরহাতে বই তুলে দিতে পারেনি বেশ কিছু প্রতিষ্ঠান।


[৫]এনসিটিবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহম্মদ মশিউজ্জামানজানান, অঙ্গীকারনামা দিয়ে ছাড় পায় ছয়টি প্রতিষ্ঠান। তবে সংকট হবে যদি নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলো নাম বদলে কাজেরআবেদন করে।

[৬] এনসিটিবির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, নিন্মমানেরবই দেয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধ ব্যবস্থা না নেয়ার সমালোচনা করেছেন মুদ্রন সংশ্লিষ্টরা। তারা বলছেন এখান থেকে বের হওয়ার উপায় এনসিটিবিরনিজন্ব উদ্যোগে বই ছাপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়