শিরোনাম
◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

তাপসী রাবেয়া: [২] পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ কমিটির তৃতীয় বৈঠকে এই সন্তোষ প্রকাশ করা হয়। শুক্রবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

[৩] বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুকে প্রকল্পে চলমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে নিয়োজিত ভারতীয় বিশেষজ্ঞরা যে সেবা দিচ্ছেন তার জন্য বাংলাদেশের পক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উভয় পক্ষই ক্যান্সার নিরাময়, পারমাণবিক ওষুধ এবং খাদ্য সংরক্ষণের মতো ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির সামাজিক প্রয়োগে সহযোগিতার জন্য তাদের ইচ্ছার কথা জানিয়েছে।

[৪] বৈঠকে স্বাস্থ্য, কৃষি, জল বিশুদ্ধকরণ এবং সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পারমাণবিক শক্তি প্রয়োগের শান্তিপূর্ণ ব্যবহারে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

[৫] ১১-১২ মে ঢাকায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিসিএনইপি'র উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রণজিৎ কুমার। আর বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়