শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে অর্থনৈতিক মন্দা হলেও বাংলাদেশে প্রভাব পড়বে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

জেরিন আহমেদ : আগামী বছর (২০২৩ সাল) গোটা বিশ্ব মন্দার সম্মুখীন হলেও বাংলাদেশের ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশিষ্ট জনের সঙ্গে আলাপ করেছেন। বিভিন্ন তথ্য উপাত্ত দেখে তিনি বলেছেন, আগামী বছর সারা পৃথিবীর জন্য অর্থনৈতিকভাবে মন্দা হবে। তবে তাতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের আম্বরখানা এলাকায় ৩৫ কোটি টাকা ব্যয়ে আম্বরখানা থেকে টুকেরবাজার পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় দরকার খাদ্য। সরকার তা নিশ্চিতের চেষ্টা করছে। খাদ্যের ব্যবস্থা করতে পারলে বাকি সব কিছুর ব্যবস্থা করা যাবে।

জিডিপি ৭ এর উপরে থাকবে বলে প্রত্যাশা আছে উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাংক অনেক সময় উল্টোপাল্টা অনেক কিছু বলে। আজ তারা বলেছে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ১। অন্যান্য দেশের তুলনায় যা অনেক ভালো। সুতরাং খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়