শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি না চায় দলের নেতৃত্বে থাকবো না : প্রধানমন্ত্রী

মহসীন কবির: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী কাউন্সিলে আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি না চায় দলের নেতৃত্বে থাকবো না। এক টানা ক্ষমতায় থাকার জন্য দেশের উন্নতি করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এবারের সফর আমি সফল বলে মনে করি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন । গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায়ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আগামী সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হতে হবে। ২০২৩ সাল হবে মহাসংকটের বছর। 

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দিবাগত রাত ১ টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

  • সর্বশেষ