শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১০:১৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি, ৪৮ রোহিঙ্গা উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাড়া এলাকায় দিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ৪ জন দালালসহ ৪৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর সকালের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে উপকূলে এই ঘটনা ঘটে।

সকালে রোহিঙ্গাসহ ৪৪ জনকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড সদস্যরা। তাদের মধ্যে চার জন বাংলাদেশি, চার জন রোহিঙ্গা নারী ও ৩৬ জন রোহিঙ্গা পুরুষ।

বাহারছড়া কোস্ট গার্ড স্টেশনের কনটিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন জানান, গভীর রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে।

কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন দালাল।

বাকিরা উখিয়া- টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে রাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন রোহিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়