শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩০ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক মামলায় পুলিশ সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

পুলিশের সাবেক এএসআই আবুল বাশার/ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: মাদক মামলায় পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল বাশারকে (৪০) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাগো নিউজ

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ।

আবুল বাশার কুমিল্লার দেবীদ্বার থানার বৈশের কোর্ট এলাকার আবদুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

রায়ের সময় আবুল বাশার আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এএসআই মো. আবুল বাশারকে আটক করে র‌্যাব-৭। এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ৭ মার্চ আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়