শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে মিয়ানমারের কর্মকাণ্ডকে দুর্ভাগ্যজনক বললেন চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের কর্মকাণ্ডকে অত্যান্ত দুর্ভাগ্যজনক বললেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সীমান্তের এই ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করলেও এ তার কাছে  আর কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।

চীনের রাষ্ট্রদূত বলেন, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। বন্ধুদের মধ্যে যেমন নানা বিষয়ে আলোচনা হয়, আমরাও তেমন অনেক বিষয়ে কথা বলেছি।

বৈঠকে রোহিঙ্গাদের তাদের স্বদেশে প্রত্যাবাসনের উপায় এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নানা বিষয়ে সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেছি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা ও উপায় খুঁজতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের একটি ত্রিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়