শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৮ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব: বিশ্বশান্তির বার্তা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণে, আগেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। যথারীতি বাংলায় ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা, যে রীতির প্রচলন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু একবারই জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর। সেটি ছিলো সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন। বাংলায় ভাষণ দিয়ে আরেকটি ইতিহাস গড়েন বঙ্গবন্ধু, তারই পদাংক অনুসরণ করছেন তার জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও তার প্রথম অধিবেশন থেকে বাংলায় ভাষণ দিয়ে আসছেন। শেখ হাসিনা জাতিসংঘে প্রথম ভাষণ দেন ১৯৯৬ সালের ২৪ অক্টোবর, সাধারণ পরিষদের ৫১তম অধিবেশনে। নিউ ইয়র্ক সময় শুক্রবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে এবার ১৯তম ভাষণ দিচ্ছেন তিনি।   

প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়