শিরোনাম
◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত ◈ এইচএসসিতে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী, এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা মাসখানেকের মধ্যে ◈ এইচএসসি-সমমানের ফলে বড় ধস, কোন বোর্ডে পাশের হার কত? ◈ এবার এইচএসসি পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাশ ◈ আলিমে পরীক্ষায় পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ◈ নতুন বেতনকাঠামো: কাল বর্ধিত বেতন ও ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, বাদ পড়বেন অনেকে ◈ এবার এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি ◈ ইসলামের দৃষ্টিতে হ্যালোইন উৎসব: কেন মুসলিমদের জন্য নিষিদ্ধ? ◈ ভারতের কাছে হেরে সেমিফাইনালেই শেষ বাংলাদেশের স্বপ্ন ◈ অবশেষে মামলা করলেন তাহসিফ সাউরিকের বাবা, আসামি অজ্ঞাতনামারা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:২০ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০১:২০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান প্রতিমন্ত্রী হাবিব 

মনিরুল ইসলাম: ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার তাই তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

আজ শনিবার  ৩১ অক্টোবর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নতুন বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে দিন-রাত চেষ্টা করছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব।

Advertisement

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিবারের কোনো সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ এ বিষয়ে সচেতন হয়। কিন্তু ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকে গুরুত্ব দেন না।

তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া তার চেয়ে কঠিন। তাই নিজেদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সচেতন হওয়া প্রয়োজন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, একসময় হাসপাতালটি মূলত এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে সারা দেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসুবিধা বাড়ার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এই এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর নির্ভরশীল। এখানে চিকিৎসা নিতে ব্যর্থ হলে তাঁদের বিকল্প কোনো জায়গা থাকে না। তাই হাসপাতালটি যেন এলাকার মানুষকে সর্বোচ্চ সেবা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করতে ড্যাবের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। হাসপাতালটির সুনাম ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

সরকারি দায়িত্ব পালনের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে শুধু তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সচেতনতার বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। জনগণকে সেবা দিতে সরকার বাধ্য। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে সরকার তাকে ছাড় দেবে না। তাঁরাও দায়িত্ব পালনে অবহেলাকারীদের ছাড় দেবেন না।