শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন মোজাফফর, আত্মগোপনে ছিলেন ভারতে: ডিবি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম শনাক্ত ও গুলি করেন গ্রেপ্তার হওয়া অন্যতম পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেন। তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

৪৫ বছর পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, মেজর (অব.) মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান।

Advertisement

সূত্র আরও জানায়, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর মোজাফফর পালিয়ে যান।

তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন।
ডিবি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। উৎস: বাংলানিউজ২৪