শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লি‌বিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় ৩৫০

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি।  তাদের মধ্যে ১৯ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এছাড়া, আগামী ২৪ ও ৩১ মে লিবিয়া থেকে আরও ৩৫০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন।

মঙ্গলবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ প্রত্যাবাসন সম্পন্ন হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকারের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দূতাবাসের পক্ষ থেকে ত্রিপলীর তাজুরা এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার নিয়মিত পরিদর্শন করে বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। 

পরবর্তীতে দূতাবাস তাদের পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করছে। এই প্রক্রিয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় ১৭০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে। এছাড়া, আগামী ২৪ ও ৩১ মে লিবিয়ার ডিটেনশন সেন্টারসমূহ থেকে আরও ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়