শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২২, ০৪:২১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২২, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, পুলিশ মোতায়েন

বাংলাদেশ দূতাবাস ইতালি

এম. মোশাররফ হোসাইন : পাসপোর্টের বয়স সংশোধনের দাবিতে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন সেখানে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি। একপর্যায়ে উত্তেজিত হয়ে দূতাবাসের ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর চালায় তারা। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির দরজা ও মূল্যবান আসবাবপত্র।

১৫ দিনের মধ্যে পাসপোর্ট সংশোধন না হলে আত্মহত্যার হুমকিও দেন অনেকে। বিক্ষোভকারীদের দাবি, ইউরোপে অন্তত ১০ হাজার বাংলাদেশির পাসপোর্টে বয়সসহ নানা ধরনের ভুল রয়েছে, যা সংশোধন করতে হিমশিম খাচ্ছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

এদিকে রাষ্ট্রদূতসহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে টানা সাড়ে ৪ ঘণ্টার দেন-দরবার করে বিক্ষোভকারীরা। তারা বাংলাদেশের সরকার প্রধান বরাবর দুটি স্মারকলিপিও দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়